আন্তর্জাতিক চাপেও রাজস্ব বেড়েছে হুয়াওয়ের

১৭ অক্টোবর, ২০১৯ ১৩:১৬  
আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে হুয়াওয়ে। প্রথম তিন প্রান্তিক মিলে ২০১৯ সালে কোম্পানির রাজস্ব আয় বেড়েছে ২৪.৪ শতাংশ। এই সময়ে বিশ্বব্যাপী ১৮৫ মিলিয়ন ইউনিটের বেশি স্মার্টফোন শিপমেন্ট হয়েছে যা আগের বছরের তুলনায় ২৬ শতাংশ বেশি। এই সময়ে ৮৬.২ বিলিয়ন মার্কিন ডলার (৬১০.৮ বিলিয়ন চাইনিজ ইউয়ান) আয় করেছে হুয়াওয়ে। আর নিট মুনাফা হয়েছে ৮.৭ শতাংশ। পিসি, ট্যাবলেট, ওয়্যারেবলস এবং স্মার্ট অডিও পণ্যের ব্যবসার ক্ষেত্রেও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি। পাশাপাশি বিশ্বের ১৭০টির বেশি দেশে হুয়াওয়ে মোবাইল সার্ভিস ইকোসিস্টেম গড়ে তুলছে। এটি এখন ১০ লক্ষের বেশি নিবন্ধিত ডেভেলপারদের আকর্ষণের কেন্দবিন্দুতে পরিণত হয়েছে। অবকাঠামো, স্মার্ট ডিভাইস, কর্মীদের দক্ষতা এবং গুণগত কাজের ওপর গুরুত্বারোপ করার জন্য এই মুনাফা বৃদ্ধি পেয়েছে। সেই সাথে বিশ্বব্যাপী ৫জি নেটওয়ার্ক স্থাপনের গতি বৃদ্ধি পেয়েছে।